শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এক রাতে ৭ জনসহ ২৪ ঘণ্টায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, কচুয়ালার পোয়া এলাকার মনোয়ারা (৬০), ফরিদগঞ্জের খলিলুর রহমান (৮৫), কচুয়ার খাজুরিয়া এলাকার আমেন বেগম (৬৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মনি (৫৫), ফরিদগঞ্জের পূর্ব গাজীপুরের ইউসুফ পাঠান (৭০) ও মতলব দক্ষিণের হাসাদী গ্রামের আবুল বাশার (৫৫) করোনা উপসর্গে মারা যান।

অন্যদিকে ফরিদগঞ্জ উপজেলার মানুরি এলাকার আমির হোসেন (৭৫), চাঁদপুর শহরের পুরানবাজারের সামছুন্নাহার (৭৫), বাবুরহাট এলাকার মির্জাপুর গ্রামের শাহজাহান খান (৬৫) ও মতলব দক্ষিণের নারায়ণপুর এলাকার ইসহাক সরকার (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া কচুয়ার কড়িয়া এলাকার মনোয়ারার (৬০) নমুনা পরীক্ষার রিপোর্ট এখন আসেনি।

চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, এদিকে চাঁদপুরে এক দিনে ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। মোট নমুনার সংখ্যা ছিল ১ হাজার ৪৪। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪৭ দশমিক ৭ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ