শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বরিশালে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বরিশাল ব্যুরো / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টির কারণে নদ-নদীতেও পানি বেড়েছে। এ কারণে প্রতিদিন দুইবেলা জোয়ারের সময় নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যদিও ভাটির সময় নেমে যাচ্ছে পানি।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমূদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে জারি করা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী ১/২ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি একই অবস্থায় রয়েছে। লঘুচাপের কারণে গত বুধবার থেকে কখনও মাঝারি আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। গত বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৩৯.৫ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বিকেল ৩টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৯৫ ভাগ। আগামী ১/২ দিন এই বৃস্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

অব্যাহত বৃষ্টির কারনে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যারা ঘরের বাইরে বের হয়েছে তারা পড়েছেন বিপাকে। যানবাহন স্বল্পতার কারনে কাকভেজা হয়ে অনেক মানুষকে রাস্তায় হাটতে দেখা গেছে। এই সুযোগে পোয়াবারো হয়েছে রিক্সা চালকদের। বিপদগ্রস্ত মানুষকে ঠেকিয়ে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করেছেন তারা।

এদিকে লঘুচাপের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং অভ্যন্তরীণ নদী বন্দরে জারি করা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত। অব্যাহত বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়েছে। সকাল ৭টায় বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার (২.৫৫ সেন্টিমিটার) ০.৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বিপদসীমা অতিক্রম না করলেও পানি বেড়েছে সকল নদ-নদীতে। এ কারনে জোয়ারের সময় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রতি ২৪ ঘন্টায় দুই বার জোয়ারের সময় ডুবছে নিম্নাঞ্চল। তবে ভাটির সময় পানি নেমে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ