শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

৭ আগস্ট থেকে এনআইডি কার্ড দেখিয়ে টিকা নেয়া যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি ) ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে এনআইডি কার্ড নিয়ে টিকাকেন্দ্রে গেলেই করোনা টিকা নেয়া যাবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন নিয়ে সচিবালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা দেওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপন করছে। যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধাটুকু আমরা এখন করে দিচ্ছি। তারা এনআইডি কার্ড নিয়ে আসলেই টিকা নিতে পারবে। আমরা চাচ্ছি যারা পঞ্চাশোর্ধ আছে, যারা বেশি সংক্রামিত হচ্ছে। তাদের অগ্রাধিকার দিতে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরের হাসপাতালগুলোতে ৭৫ শতাংশ রোগী আছে গ্রাম থেকে আসছে। যাদের ৯০ শতাংশই টিকা নেয়নি। তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি। সে কারণে আমরা ওদিকে একটু জোর দিচ্ছি বেশি। যারা পঞ্চাশোর্ধ তারা যেন তাড়াতাড়ি ইউনিয়ন পরিষদে এসে টিকা নিতে পারে। টিকা আরও বেশি হাতে যখন আসবে তখন আমরা আরও নিচে যেতে পারবো অর্থাৎ ওয়ার্ড পর্যায়ের চিন্তাও আমরা রেখেছি।

ইউনিয়ন পর্যায়ে কবে থেকে শুরু হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগামী ৭ আগস্ট থেকে শুরু করছি।

যাদের এনআইডি নেই তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে এর জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যাদের আইডি কার্ড বা জন্ম সনদ নাই, তাদের একটা বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন করে স্পটে টিকা দিয়ে দেওয়া হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ