শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

কুমিল্লা ব্যুরো / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। এছাড়া নতুন করে আরও ২০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে মৃতদের মধ্যে চান্দিনার ৩ জন, সদর দক্ষিণের ২ জন, ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ , তিতাস, দেবিদ্বার ও লাকসামে একজন করে মারা যান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৬৪১জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২২ জুলাই বিকেল থেকে ২৩ জুলাই বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ দশমিক ৫ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ২২হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরে ১৩জন, সদর দক্ষিণে ২জন, বুড়িচংয়ে ৫জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ৩৯ জন, চৌদ্দগ্রামে ৩ জন, দেবিদ্বারে ৫ জন, লাকসামে ১ জন, নাঙ্গলকোটে ১৩ জন, বরুড়ায় ১৬ জন, দাউদকান্দিতে ৩২ জন, লালমাইয়ে ১৩ জন, হোমনায় ১৭ জন, মুরাদনগরের ৫ জন, মনোহরগঞ্জে ১৪ জন, তিতাস ১ জন ও মেঘনার ৩ জন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯জন। এনিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহূর্তে মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ