শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

কচুয়া বাই ছাত্রসেনা শাখার অভিষেক ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কচুয়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২২ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া তাজেদারে মদিনা সুন্নিয়া মাদ্রাসার হলরুমে না-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম ফরায়েজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সভাপতি মৌলভী মোঃ আব্দুল হক শাহজী,সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলমগীর শাহ আলক্বাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক মাষ্টার, সহ- সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম নেওয়াজ, অর্থ সম্পাদক মাওলানা মোঃ শাহজালাল প্রধান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ আফাজ উদ্দিন মানিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সদস্য মোঃ ইসমাইল হোসেন,প্রবাসী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাফেজ মোঃ ওমর ফারুক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ আলআমিন ছাকি, সিনিয়র সহ সভাপতি মোঃ বদরুদ্দোজা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানবাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম ফরায়েজী। অনুষ্ঠানে  মিলাদ শেষে দেশ ও মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলভী মোঃ আব্দুল হক শাহজী।


এই ক্যাটাগরির আরো সংবাদ