শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে: এড. আবুল হাশেম খান এমপি

কামরুজ্জামান হারুন / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

কুমিল্লা জেলা শাখার মইনীয়া যুব ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

রোববার (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান।

তিনি বলেন, “পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে, সবুজেই ফিরে যেতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম হল ব্যাপক বৃক্ষরোপণ ও বনায়ন। এক্ষেত্রে শুধু সরকার নয়, বিভিন্ন সংগঠনকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে৷
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, সবুজ বিশ্ব গড়ার আন্দোলনে একজন আদর্শ দৃষ্টান্ত। ধর্মীয় আচার অনুষ্ঠানের সীমারেখার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে তিনি মানবকল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন। বিশেষত বিপথগামীতা থেকে তরুণদেরকে দেশের সেবায় নিয়োজিত করছেন।”
বিশেষ অতিথি ছিলেন,আঞ্জুমানে রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব খলিফা শাহ্ মোঃ আলমগীর খান মাইজভাণ্ডারী।
মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি, খলিফা শাহ মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ শফিকুনুর, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আকাশ মাহমুদ হৃদয়, সহ- তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান আশিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাব্বের মোশারফ মাসুদ অপু প্রমুখ।
দেশজুড়ে বছরব্যাপী ১০ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে ১০ জুন “বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১” উদ্বোধন করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান ও সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ