শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব সদস্যদের আর্থিক সহায়তায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দেয়া হয়েছে। 

শনিবার (১৭ জুলাই)  বিকেলে চাঁদপুর ক্লাব মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো ৫কেজি চাল,৪কেজি আলু, ১লিটার তেল, ১কেজি করে লবন, ডাল ও পেয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এসময় জেলা প্রশাসক বলেন, মহামারী করোনার এই দুর্যোগে অনেক মানুষ সাময়িকভাবে কর্মহীন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারিভাবে তাদের সহযোগীতা করা হচ্ছে। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবকে ধন্যবাদ জানাই তারা মানবতার কল্যানে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এভাবে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানরা যদি এগিয়ে আসে তবে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই দুর্যোগটি কতদিন চলবে তা আমরা জানি না। তাই আমি অনুরোধ করবো, চাঁদপুরের যারা বিত্তশালী আছেন, তারা যেনো সবাই যার যার অবস্থান থেকে এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাহলে করোনার এই দুর্যোগে কিছুটা হলেও ভালো থাকতে পারবো।

চাঁদপুর ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও ক্লাবের চার্টার মেম্বার পিপি শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি এম এ হান্নান, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট তানভীর আহমেদ, সাবেক প্রেসিডেন্ট মো. সফিউদ্দিন আহমেদ, বাবু লাল কর্মকার মো। জামাল হোসেন, শরীফ মো. আশরাফুল হক, হাজী শবেবরাত সরকার, আব্দুল বারী জমাদার মানিক, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ক্লাবের জেনারেল মেম্বার ফারুক আহমেদ ভূঁইয়া, আবু ইউসুফ তালুকদার, ডা. রাশেদা ডাক্তার, মো. আরিপসহ চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের অন্যান সদসরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ