শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, পটুয়াখালী জেলার, মহিপুর উপজেলার, সুধীরপুর গ্রামের, বয়াতি বাড়ির মৃত- জয়নাল আবেদীনের ছেলে মো. তাজুল ইসলাম প্রকাশ দুলাল(৪০)।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ – ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ পিপিএম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া, এস. আই নূরুল ইসলাম, মো. জামাল হোসেন, মো. মহসিন কবির ও এ. এস. আই সিকদার হাসিবুর রহমান অভিযান পরিচালনা করে তাঁকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় এবং ফরিদগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ