শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

কচুয়ায় গরু বাজার স্বাস্থ্য বিধির আওতায় রাখতে বিভিন্ন হাটে অভিযান

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় গরুর হাট গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দীন যৌথ অভিযান পরিচালনা করেছেন।

শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার কচুয়া পৌর গরুর হাট, বিতারা ইউনিয়নের বাইছারা গরুর হাট এবং সাচার ইউনিয়নের সাচার গরুর হাটে উপজেলা প্রসাশন যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দীন হাটের ইজারাদারদের স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু বিক্রির জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়। হাটের প্রবেশ পথে সাবান ও হাত ধোয়ার ব্যবস্থা রাখার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতার মাস্ক পরিধান নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে গরু, ছাগল এবং অনান্য পশু ক্রয়- বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়েছে। মাস্ক ব্যতীত কাউকে পাওয়া গেলে ইজারাদারের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কচুয়া পৌর গরুর হাটে অভিযান পরিচালনার সময় কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটাসহ উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ