শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

একদিনে ভ্যাকসিন নিলেন প্রায় ২ লাখ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

দেশে বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ১ লাখ ৯৭ হাজার ২৯৮ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৬৫ জনকে। ফাইজারের ৪ হাজার ১৪৮ ডোজ (প্রথম ডোজ)। সিনোফার্মের দেয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩১৯ ডোজ (প্রথম ডোজ)। মর্ডানার ৪৬ হাজার ১৬৬ ডোজের (প্রথম ডোজ) ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৬৬ লাখ ৩১ হাজার ৩৩৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ