শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ড অবহেলার কারণে, আসামিদের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত ৮ আসামি তাদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে রিমান্ডে স্বীকার করেছেন- এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এছাড়া দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃত ৮ আসামির মধ্যে ৬ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।  সজীব গ্রুপের এমডি এমএস হাসেমের ২ ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম জামিন পেয়েছেন।

বুধবার দুপুরে ৪ দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করলে ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। এদের মধ্যে হাশেম ফুডের মালিক এমএস হাসেমের ২ ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীমকে জামিন দিয়েছেন বিচারক।

পুলিশ সুপার বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় আমরা প্রাথমিকভাবে যাদের এ ঘটনায় সংশ্লিষ্ট মনে করেছি তাদের গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আটজনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, আমরা তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি। আজকে রিমান্ড শেষে আদালতে তোলার পর আদালত তাদের দুইজনের জামিন ও ছয়জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

জিজ্ঞাসাবাদে তাদের ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে প্রশ্ন করা হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেননি। ঘটনাটি তাদের অবহেলায় ঘটেছে এটি তারা স্বীকার করেছেন।

বুধবার দুপুরে চার দিনের রিমান্ড শেষে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে প্রেরণ করা হয়। এ সময় আসামিপক্ষ সবার জামিনের আবেদন করলে আদালত দুজনকে জামিন দিয়েছেন আদালত এবং বাকি ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, এর আগে গত শনিবার গ্রেফতার ৮ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার ৪ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিনকে (৩০)। এদের মধ্যে জামিন পেয়েছেন আবুল হাসেমের ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম। বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ