শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

চাঁদপুর সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দিল আবুল খায়ের গ্রুপ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ একেবারে শেষ পর্যায়ে। এটি এখন চালুর জন্য প্রস্তুত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হবে অক্সিজেন সিলিন্ডারের কাজ। এমন সময় দেশের অন্যতম শীর্ষ গ্রুপ আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ।

তিনি বলেন, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালুর আগে বুধবার দুপুরে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার পাঠানো হয়েছে। এক-একটি সিলিন্ডার থেকে ছয়টি সিলিন্ডারে সরবরাহ করা যাবে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কিছুদিনের মধ্যে কম্প্রেসার মেশিন চলে আসবে। কোনো যান্ত্রিক সমস্যা না হলে বৃহস্পতিবার কিংবা শুক্রবার অক্সিজেন প্ল্যান্টটিতে অক্সিজেন উৎপাদন ও সরবরাহ শুরু হবে। ফলে করোনা রোগী বাড়লেও সদর হাপসাতালে অক্সিজেনের আর কোনো সমস্যা হবে না।

ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দেবে আবুল খায়ের গ্রুপ। এখন থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হবে। এতে সদর হাসপাতালের অক্সিজেন সমস্যার সমাধান হতে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ