শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মেকানিকের মৃত্যু

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩৫) নামে এক রিকশা গ্যারেজের মেকানিক মৃত্যু হয়েছে ।

বুধবার (১৪ জুলাই) দুপুরে গ্যারেজ থেকে বাড়িতে যাওয়ার পথে তেলবাহী লরির ধাক্কায় তার মৃত্যু হয়।

জানা যায়, শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন পৌরসভার নাওড়া এলাকার মৃত শফিক উল্যাহর ছেলে। এদিকে দুপুরের খাবার নিয়ে অপেক্ষায় ছিলেন মনির হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুম ও শিশু কন্যা ফাইজা ইসরাত মিহিন। একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা থাকলেও সেই কথা রাখতে পারেনি মনির।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন বলেন, প্রতিদিন একই সময়ে ভাত খেতে বাড়ি আসতেন মনির। স্ত্রী আর শিশুকন্যা প্রতিদিন অপেক্ষা করতো। মনির বাড়ি এলে একসাথে দুপুরের খাবার খেত সবাই। দুপুরের খাবারের অপেক্ষা ছেড়ে থানা থেকে এখন মনিরের লাশ কখন বাড়িতে আসবে অপেক্ষা সেই করছে স্ত্রী ও শিশু সন্তানসহ স্বজনরা।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, মনির বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চাঁদপুর থেকে কুমিল্লামুখী একটি তেলবাহী লরি তাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে অন্য একটি তেলবাহী লরি আটক করেছে। ঘটনার জন্য দায়ী গাড়িটি আটকে পুলিশ চেষ্টা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ