শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

কচুয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমি থেকে রুমা আক্তার (২৮) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই)সকালে উপজেলার উত্তর সেঙ্গুয়া সড়কের পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

জানা যায, মৃত রুমা আক্তার উত্তর সেঙ্গুয়া গ্রামের মোস্তাফা কামালের মেয়ে। স্থানীয় লোকজন নন্দনপুর-পালাখাল সড়কের উত্তর সেঙ্গুয়া সড়কের পূর্বপাশে ফসলি জমির পানিতে ভাসমান অবস্থায় রুমা আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত রুমা আক্তারের বাবা মোস্তফা কামাল ও মা নুরজাহান বেগম জানান, রুমা আক্তার রবিবার বিকালে শামুক তুলতে গিয়ে আর বাড়ি না ফেরায় খোজাঁখুজির পর তার লাশ আজ সকালে দেখতে পায় এলাকাবাসী। তারা আরো জানান,রুমা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ