শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ৭ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই দালালসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার দুপুরে আটকৃকতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে কোস্টগার্ড পূর্বজোনের চট্টগ্রামের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আককৃতদের মধ্যে রয়েছেন নৌকার মাঝি (দালাল) সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও সমিরহাটের আদর্শগ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলাউদ্দিন (২৮)।

আটককৃত রোহিঙ্গারা হলেন- ৬৩ নম্বর ক্লাস্টারের জি-১ রুমের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩১), ২৫ নম্বর ক্লাস্টারের এম-৫-৬ রুমের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের এল-৫-৬ রুমের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের ডি-৫-৬ রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮) ও ২৮ নম্বর ক্লাস্টারের এম-১১ রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮)।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভাসানচর স্টেশনের ইআরএ-৪ রাশেদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ