শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

চাঁদপুরে করোনা রোধে নদীপথে কোস্টগার্ডের টহল

সজীব দেবনাথ, চাঁদপুর / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে সড়কপথের পাশাপাশি নদীপথেও টহল অব্যাহত রয়েছে। চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের সদস্যরা রোববার (১১ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত ফেরিঘাট, লঞ্চঘাটসহ মেঘনা নদীর মোহনায় টহল দেবেন।

কোস্টগার্ড জানায়, নদীপথে ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যেন অবৈধ কোনো নৌযান ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কর্মান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেন জানান, চাঁদপুর নদীমাতৃক জেলা হওয়ায় অনেক মানুষ লকডাউন উপেক্ষা করে নৌযানে করে এখানে আসার চেষ্টা করেন। তবে কোস্টগার্ডের সদস্যরা রাত-দিন নদীপথে টহল দিচ্ছেন। লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত ১০২ নৌকা তল্লাশি করে ৮ শতাধিক মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

ঈদকে সামনে রেখে লকডাউন অমান্য করে নদীপথে যাত্রীবাহী নৌযান যাতায়াত করতে না পারে সে ব্যাপারে তৎপর রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে নদীপথে অবৈধ সকল কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ