শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

কুমিল্লার ভারত সীমান্তে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা ব্যুরো / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় বেলাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেলাল হোসেন উপজেলার মতিয়াতলী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সীমান্ত পিলার থেকে ২৫ গজ ভেতরে ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, শনিবার রাতে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। রবিবার ভারতীয় সীমান্তে গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিএসএফকে খবর দেয় বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ)।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক উগ্যজাই মারমা জানান, মরদেহের খবর পেয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে বিএসএফ মরদেহটি বিজিবিকে নিয়ে যাওয়ার জন্য বলে। আইনি প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহণে আপত্তি জানায় বিজিবি।

নিহত বেলাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাতে কয়েকটি মামলা রয়েছে। গত সপ্তাহে মাদক মামলায় কারাগার থেকে বের হয়। আইনি প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণ করবে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ