শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চাঁদপুরে কঠোর লকডাউনেও পর্যটনকেন্দ্রে আসায় দর্শনার্থীদের ব্যতিক্রমী শাস্তি

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

চাঁদপুরে কঠোর লকডাউনের মধ্যে পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের ব্যতিক্রমী শাস্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) বিকেলে চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে জেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দর্শনার্থীদের ১৫ মিনিট বসিয়ে রেখে  ব্যতিক্রমী শাস্তি দেওয়া হয়।

জানা যায়, চাঁদপুর শহরের একমাত্র পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেড। এখানে সব সময় লোক সমাগম থাকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও মানুষজন এখানে এসে জড়ো হয়। লকডাউনের শুরু থেকেই বড়স্টেশন মোলহেডে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ জুলাই) বড়স্টেশন মোলহেডে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় বিজিবি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন সেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। মোলহেডের চারপাশ ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা। পরে আটক দর্শনার্থীদের এখানে না আসার প্রতিজ্ঞা করিয়ে প্রায় ১৫ মিনিট বসিয়ে রেখে শাস্তি দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা কঠোরভাবে মাঠে কাজ করে যাচ্ছি। শহরে অযথা কেউ বের হলে মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে। শুক্রবার বিকেলে বড়স্টেশন মোলহেডে কিছু মানুষ জড়ো হয়। তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা না করে শাস্তি হিসেবে বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ( ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) ফরিদা ইলিয়াস বলেন, আমি এখানে প্রতিদিন এসে মানুষদের সচেতন করি। লকডাউনে বড়স্টেশন মোলহেডে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু মানুষ এখানে এসে নিয়ম ভঙ্গ করে। পুলিশ থাকলেও তাদের কথা অনেকে শোনে না। আমরা চেষ্টা করবো, যাতে কেউ এখানে এসে ভিড় না জমায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ