শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

‘আম কূটনীতিতে’ রফতানির সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)

শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ থেকে আম উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে আম রফতানির সম্ভাবনা দেখছেন তিনি।

বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর আমটা আমাদের ভালো হয়েছে। হাড়িভাঙা আম তো অত্যন্ত সুস্বাদু। তবে আমাদের ভালো আম সম্পর্কে অনেকের জ্ঞান সীমিত। তারা (বিদেশিরা) আমাদের আম নিয়ে যাক; তারা আমাদের আম কিনুক।’

ড. মোমেন বলেন, এ বছর আমাদের একটি ঐতিহাসিক বছর। আমরা আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উৎসব আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি। যে রাষ্ট্র-সরকার প্রধানরা এ উদযাপনে এসেছিলেন, আমরা তাদের আম পাঠিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তাদের আম পাঠিয়েছেন। আমাদের আনন্দের দিনে তাদের আম পাঠিয়েছি।

তিনি বলেন, তাছাড়া ভারতের আশপাশের প্রদেশগুলোতেও আম পাঠানো হয়েছে। এটা ভালো একটা জিনিস, মানুষে মানুষে সম্পর্ক বাড়ে। আমরা অন্যান্য দেশেও দিয়েছি। মধ্যপ্রাচ্যেও আম পাঠিয়েছি, সবাই পছন্দ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলেও জানান ড. মোমেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ