শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বাত্মক লকডাউন: বরিশালে জনজীবন স্বাভাবিক

বরিশাল ব্যুরো / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

কঠোর বিধিনিষেধের ৭ম দিন বুধবার বরিশালের জনজীবন অনেকটা স্বাভাবিক দেখা দেখা গেছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা চেকপোস্ট পেরিয়ে বিভিন্ন অজুহাতে নগরীতে প্রবেশ করছেন সাধারণ জনতা।

এছাড়া ব্যক্তিগত গাড়ি ও রিক্সার চলাচল ছিল লক্ষণীয়। প্রধান বাণিজ্যিক এলাকাসহ অলিগলির অধিকাংশ দোকানপাট কৌশলে খুলে বেচাবিক্রি করছেন ব্যবসায়ীরা। নগরীর মধ্যে কোনো ধরনের গণপরিবহণ না চললেও শহরতলীতে তা চলাচল করতে দেখা গেছে।

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বরিশাল জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালতের দল কাজ করছে। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০টি দলসহ অন্যান্য বাহিনী মাঠে রয়েছে। অভিযানে অপ্রয়োজনীয় কাজে বের হওয়া ব্যক্তিদের বিভিন্ন দণ্ড প্রদান করা হচ্ছে। তারপরও নগরীতে অহেতুক ঘুরে বেড়ানো মানুষদের ঠেকানো যাচ্ছে না। শহরতলীর এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি অমান্য করে অহেতুক ঘুরে বেড়াতে দেখা গেছে।

বরিশাল নগরীর কোথাও গণপরিবহণ চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তি পোহাতে হয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরতদের। সড়ক যানশূন্য থাকায় গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া।

শহরতলীতে স্থানীয় দোকানপাট কৌশলে খুলে রাখতে দেখা গেছে। এছাড়া নগরীর বাজারগুলোতে ভিড় ছিল লক্ষণীয়। উন্মুক্ত স্থানে বাজার পরিচালিত না হওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি কাউকে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএমপি পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। নগরীতে লকডাউন বাস্তবায়নে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, বরিশালে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই খুব জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। বিধিনিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ