শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

যশোরে আরও ১৬ জনের মৃত্যু

যশোর ব্যুরো / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃতদের মধ্যে আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন মৃত্যুবরণ করেন। এর আগে রোববার আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গিয়েছিল ১৭ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৬ জনের। ৮২০ জনের নমুনা পরীক্ষা করে সনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে।

এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের চাপ অব্যাহত রয়েছে। ১৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২১২ জন।

সোমবার যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজে ৩ জনের নমুনা পরীক্ষা করে ২জন,  জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ১০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ৩৫ ভাগ।

এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৭৫। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫১৮ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন।

এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। সোমবার এখানে ১৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২১২ জন। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। যশোর হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত রেড জোনে এখন ভর্তি আছেন ১২৬ জন। এখানে শয্যা সংখ্যা ১১৮। তবে করোনা রোগের উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ভর্তি রয়েছেন ৮৬ জন। এখানে শয্যা সংখ্যা মাত্র ২২। অর্থাৎ রেড ও ইয়েলো জোনে মোট ১৪০টি শয্যা থাকলেও রোগী ভর্তি রয়েছে ২১২ জন। হাসপাতালের রেড জোনে ৪০টি শয্যা বৃদ্ধির প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ