শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

আশেক এলাহী / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব ঘটনায় যারা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

একই সঙ্গে ওপেন মার্কেট সেল (ওএমএস) নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল, আটা, তেল, পেঁয়াজ ও ডাল রেশন কার্ডের মাধ্যমে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন তিন রিটকারী অ্যাডভোকেট মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।

এর আগে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রনয়ণের নির্দেশণা চেয়ে গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রিটটি দায়ের করেন। রিটকারীরা হলেন, অ্যাডভোকেট মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।

রিটে বাণিজ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আনেন তিন আইনজীবী। পরে আদালত বিষয়টিকে রিট আকারে উপস্থাপনের পরামর্শ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ