শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

৯০ বছরে বিয়ে করে চমকে দিলেন আইনজীবী

কুমিল্লা ব্যুরো / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

৯০ বছর বয়সে বিয়ে করে চমকে দিলেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ ইসমাইল। প্রবীণ বর ও মধ্যবয়সী কনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নগরজুড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা। নেটিজেনরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

রোববার মিনোয়ারা বেগম নামের এক নারীকে বিয়ে করেন কুমিল্লার এই আইনজীবী।

একাকিত্ব জীবনের অবসান ঘটাতে পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের আয়োজন। বিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার কোন কমতি ছিলো না। বরযাত্রী হয়েছেন ছেলে, নাতিসহ আত্মীয় স্বজন ও পারিবারিক সদস্যরা। সেই সঙ্গে ছিলেন কুমিল্লা বারের আইনজীবীরাও।

বর কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি। প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সহপাঠী ও ফজলুল হক হলের রুমমেট ছিলেন।

সাত বছর আগে তার স্ত্রী মারা যান। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আইনজীবী মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি সক্ষম মানুষ। এখনও কোর্টে যাই। বয়স আমার জন্য কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি। আমাদের জন্য দোয়া করবেন।’

কনে মিনোয়ারা বেগম বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, যেন জীবনের শেষসময় পর্যন্ত ওনার পাশে থেকে সেবা করে যেতে পারি।’

পরিবারের প্রবীণ এ সদস্যের দেখভাল আর সঙ্গীর জন্য এমন বিয়ে দিতে পেরে সকলে উল্লসিত, জানান বরের নাতি, ঘটক ও আইনজীবীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ