শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

৭ই মার্চের ভাষণকে বুকে ধারণ করতে হবে: মেয়র আতিকুল

ঢাকা ব্যুরো / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘শুধু শুনলেই হবে না, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বুকে ধারণ করতে হবে।

এ সময় তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণের মধ্যে গতি, প্রেম, নির্দেশনা ও ফোর্স আছে।
সোমবার বিকালে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগরভবনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রকৃত ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রকৃত ইতিহাস বিকৃত করা যাবে না। আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। সঠিক ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু কখনো নিজেকে ও নিজের পরিবারকে নিয়ে ভাবতেন না। তিনি সবসময় দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবতেন।

এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা মোঃ সেলিম রেজাসহ উপস্থিত ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ।

এর আগে সকালে মেয়র নগর ভবনের মূলফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ