শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

৬৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। বর্তমান পরিষদে এটাই মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শেষ বাজেট ঘোষণা। কারণ চলতি বছরেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১০ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬ টাকা উদ্বৃত্ত থাকবে। অবকাঠামোগত উন্নয়ন যথা-রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, সড়কবাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

নাসিকের হিসাবরক্ষণ বিভাগ জানায়, করোনার কারণে রাজস্ব আদায় কমে এসেছে। ট্যাক্স আদায়ে চাপ দেয়া যাচ্ছে না। হাট-বাজারের ইজারা থেকে আয়ও কমে গিয়েছে। নতুন কোনো প্রকল্প নেয়া যাচ্ছে না। যেসব প্রকল্প পাস হয়েছে তারও কাজ শুরু হতে এই অর্থবছর পেরিয়ে যাবে। ফলে বাজেটের পরিমাণ কমে এসেছে।

মেয়র আইভী বলেন, সকল প্রকার সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে৷ এ বাজেটে নতুন কোনো কর আরোপ বা কর বৃদ্ধি করা হয়নি। করোনার কারণে গত বছরের মতো এই বছরও বাজেটের পরিমাণ কমে এসেছে। গত বছরের তুলনায় প্রায় ৬৭ কোটি টাকা কম বাজেট ঘোষণা হবে এবার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাসহ কাউন্সিলররা।

উল্লেখ্য, গত ২০২০-২১ অর্থ বছরে মোট ৭৫৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।


এই ক্যাটাগরির আরো সংবাদ