শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

৫ সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

দেশের ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটির ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল রোববার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে। আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে। এ সিটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ ২৫ মে বৃহস্পতিবার।

এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন।

আর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। এই দুই সিটিতে মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং এই দুই সিটিতে ভোট গ্রহণ করা হবে ২১ জুন।

সচিব জাহাংগীর আলম বলেন, ৫ সিটির নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে এবং ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৭টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এসব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, তথ্য মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশনের যে নিজস্ব সিস্টেম রয়েছে তা দিয়ে প্রতি দুই ঘণ্টা পরপর হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ