শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

৫ মাসেই হাফেজ হলেন মাহবুবুল ইসলাম

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

মাত্র ৫ মাস ১৭ দিনে পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. মাহবুবুল ইসলাম।

সে চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন।

রোববার (৭ মার্চ) দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধরা রিসোর্স সেন্টারের মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ তাকে পাগড়ী দান (দস্তারবন্দী) প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মো: আবু হানিফার মুহাদ্দিস মাওলানা ছানা উল্যাহ, কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজজসেবক আলহাজ্ব খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা, পৌর কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী।


এই ক্যাটাগরির আরো সংবাদ