শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর প্রতিনিধি / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এবারের এই প্রতিপাদ্য নিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২নভেম্বর(শনিবার) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা সমবায় অফিসার মুহাম্মদ মুজিব উর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন- সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ ইং।
জেলা প্রশাসক বলেন, আমাদের জেলা সমবায় অফিসার প্রতিটি অফিসে যেতে হবে,খবরাখবর নিতে হবে। তিনি সমবায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনার ব্যাক্তিত্ব সম্পন্ন হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে।
আজকের এই সমবায় দিবস পালনের মূল বিষয় হলো গ্রামে গঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করা। সমবায়ীদের উদ্বুদ্ধ করতে হবে যেন তারা ঋন নিতে এবং দিতে সক্ষম হয় এবং আত্মনির্ভরশীল হতে পারে।সমবায় বিভাগের ভালো পদক্ষেপ থাকলে এবং ভালো কাজ করতে পারলে আরো উন্নয়ন হতো।
জেলা প্রশাসক আরো বলেন, আপনাদের সমিতিগুলোকে আরো স্বাবলম্বী করতে হবে, আরো উদ্যোক্তা তৈরিতে কাজ করতে হবে। প্রয়োজনে উঠান বৈঠক করবেন। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো আত্বসমৃদ্ধ করা।
আপনারা সেগুলোর দিকে দৃষ্টিপাত দেন।
এসময় জেলা প্রশাসক সমবায় প্রতিষ্ঠান গুলোর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের পন্য, আমাদের বাজার  এই রকম একটা পদক্ষেপ নেওয়ার ব্যাবস্থা করতে পারেন। মিনিমাম প্রতিটি বাজারে একটি করে সমবায় বাজার করার ব্যাবস্থা করেন। তাহলে দেখবেন মাঠ পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে আসবে।
সাধারণ প্রান্তিক লেবেলের মানুষকে সেবা দিতে পারলে তারা আপনাদের কাছেই আসবে। আপনার এই সুযোগটি কাজে লাগাতে পারেন।
উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর পরিবর্তে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি- শাহদাত হোসেন শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার- তপন বেপারী, বিভিন্ন সমবায় স্টাফসহ সমবায়ীকর্মীরা।
এর আগে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‌্যালি বের করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ