শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

৩ লাখ ‘খাদ‌্যভাণ্ডার’ তৈরির উদ‌্যোগ নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

দেশের দুর্যোগপ্রবণ বিভিন্ন এলাকায় ৩ লাখ পারিবারিক খাদ‌্যভাণ্ডার তৈরির উদ‌্যোগ নিয়েছে সরকার। এসব  গুদাম তৈরিতে সরকারের ব্যয় হবে ৪২ কোটি ১৬ লাখ ৩০ হাজার  টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত গরিব, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ভাণ্ডারগুলো তৈরি করা হবে। এই প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর।

সূত্র জানায়, বাংলাদেশের অধিকাংশ কৃষক পরিবারই ধান, চাল ও বীজ সংরক্ষণের জন্য মাটির পাত্র, বাঁশের ডোল, চটের ব্যাগ, খড়ের মোচা ব্যবহার করে। এসব পাত্রে সংরক্ষিত খাদ্য ও বীজের মান বজায় থাকে না। এছাড়া, অনেক ক্ষেত্রে বাজারে বিক্রি হওয়া রঙ ও রাসায়নিক কীটনাশকের পরিত্যক্ত প্লাস্টিকের ড্রামেও কৃষকরা খাদ্য সংরক্ষণ করেন। এতে স্বাস্থ‌্যহানির আশঙ্কা থাকে। এসব সমস্যা সমাধানের জন্য পবিবার পর্যায়ে নিরাপদ খাদ্য সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ‌্যভাণ্ডারগুলো ফুডগ্রেড প্লাস্টিকের তৈরি। এতে ধান, চাল বা বীজ সংরক্ষণ করলে গুণগত মান নষ্ট হবে না।  বায়ুরোধক হওয়ায়  ভেতরে বাতাসও ঢুকতে পারবে না।  বিজ্ঞানভিত্তিক নকশা অনুযায়ী প্রস্তুত হওয়ায় এতে সংরক্ষিত ধান, চাল, বীজ বা অন্যান্য খাদ্য সামগ্রীর গুণগতমান দীর্ঘদিন অক্ষুণ্ন থাকবে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় স্থানীদের ধান, চাল, চিড়া, মুড়ি, বীজ সংরক্ষণ করে আপৎকালীন খাদ্য চাহিদা মেটাতে পারবে।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইতোধ্যে দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলায় ৫ লাখ পরিবারের মধ‌্যে বিতরণ করা হয়েছে।  প্রত‌্যেক পরিবারকে মাত্র ৮০ টাকায় এই ‘খাদ‌্যভাণ্ডার’ দেওয়া হয়েছে।

নতুন করে সরকারি অর্থায়নে দেশের ৮ বিভাগের ২৩ জেলার ৫৫ উপজেলায় আরও ৩ লাখ খাদ‌্যভাণ্ডার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ