শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

৩ কারণে বাড়ছে ওমিক্রন, দাবি বিশেষজ্ঞদের

দর্পণ ডেস্ক / ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। করোনার এই রূপটিকে প্রায় ঠেকিয়ে রাখাই যাচ্ছে না। তবে কারও কারও মত, এভাবে সংক্রমণ বাড়ায় নাকি সুবিধা হচ্ছে মানুষের। রোগপ্রতিরোধ শক্তি বাড়ছে তাতে। যদিও চিকিৎসকরা এই মতের সঙ্গে একমত নন। তাদের মতে, ওমিক্রনকে হাল্কাভাবে নিলে সকলেই ভুল করবেন। কারণ, এর পরবর্তী পর্যায়ে ওমিক্রনের হাত ধরে কোন সমস্যা আসতে পারে, কেউ জানেন না।

একই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সম্প্রতি ডব্লিউএইচওর কোভিড গবেষকদলের প্রধান মারিয়া ভ্যান কেরখোভে সংবাদমাধ্যমকে বলেন, লাগামছাড়াভাবে ওমিক্রনে সংক্রমণ হওয়াটা মোটেই কোনো কাজের কথা নয়। বরং এটাকে আটকে রাখা উচিত।
কিন্তু কীভাবে ওমিক্রন সংক্রমণ ঠেকানো যাবে? মারিয়ার মতে, তার জন্য বুঝতে হবে, ঠিক কী কী কারণে ওমিক্রন এত বাড়ছে। তার মতে, এর পেছনে রয়েছে, ৩টি কারণ। এই কারণগুলোর জন্য এত দ্রুত বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। দেখে নেওয়া যাক সেই ৩ কারণ কী কী:

১. অনেকটা মিউটেশন হয়েছে কোভিডের। নতুন রূপটি এখন সহজেই মানুষের শরীরের কোষের মধ্যে প্রবেশ করতে পারে। সহজেই শরীরে ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে ‘ইমিউন এস্কেপ’ বলা হয়, তা পেয়ে গেছে ওমিক্রন। এর অর্থ, এখন করোনার এই রূপটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সহজেই পাশ কাটিয়ে যেতে পারে।

২. বর্তমানে কোভিডে সংক্রমিত হলেও শরীরে যে অ্যান্টিবডি থাকে, তাকে ফাঁকি দিতে পারে এই ওমিক্রন। এমনকী টিকা নেওয়া থাকলেও, তার অ্যান্টিবডিকে ফাঁকি দিতে পারছে এটি। এটি ‘আপার রেসপিরেটরি ট্র্যাক-এ’ সংক্রমিত হচ্ছে।

৩. করোনার অন্য রূপগুলো ফুসফুসে বেশি মাত্রায় ছড়াতো। ফলে একজনের থেকে অন্যজনে পৌঁছাতে যতটা সময় লাগত, ওমিক্রনের ক্ষেত্রে লাগছে তারচেয়ে অনেক কম সময়।

মূলত এই তিনটি কারণেই ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে বলে মত মারিয়ার। তাছাড়া উত্তর গোলার্ধে এখন শীতকাল। ফলে বাড়ির ভেতরে কাছাকাছির মধ্যে কাটানোর পরিমাণ বেড়ে গেছে। তাই বাড়ছে সংক্রমণ।

সূত্র : হিন্দুস্তান টাইমস


এই ক্যাটাগরির আরো সংবাদ