শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা ক্যাডারের ১৬৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ দিন দুপুর  ১২ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ