শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

২ বস্তা ইয়াবা ফেলে মিয়ানমারে প্রবেশ

কক্সবাজার ব্যুরো / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

বাংলাদেশের জলসীমায় হলুদ রংয়ের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে মিয়ানমারের সীমানায় প্রবেশ করে চোরাচালানকারীরা। পরে সেটি খুলে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন।

সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া কর্মকর্তা লে. বিএন খন্দকার মুনিফ ত্বকি।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রপথে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা বাংলাদেশের  জলসীমায় প্রবেশ করে। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা উক্ত নৌকাটি থামার সংকেত দিলে হলুদ রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে নৌকাটি দ্রুত মিয়ানমার সীমানায় প্রবেশ করে।

পরবর্তীতে সাগরে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে তল্লাশি করলে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া য়ায়। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ