শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

২ এপ্রিল থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

কক্সবাজার ব্যুরো / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও চলতি পর্যটন মৌসুমে পর্যটক কমে যাওয়ার কারণে আগামী ২ এপ্রিল থেকে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জাহাজ মালিক সমিতি ও স্থানীয় প্রশাসন।

সোমবার বিকেলে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

বাহাদুর জানিয়েছেন, ‘চলতি পর্যটন মৌসুমে সরকারিভাবে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩০ জুন পর্যন্ত। এছাড়াও আসন্ন বর্ষা মৌসুমে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পর্যটকদের সংখ্যা কমে আসায় জাহাজ মালিকরা ২ এপ্রিল পর্যন্ত সব ধরণের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেন।’

হোসাইন ইসলাম বাহাদুর আরও জানান, ‘আমাদের জাহাজ চলাচলের অনুমতি ৩০ জুন পর্যন্ত হলেও আমরা ২ এপ্রিল পর্যন্ত জাহাজ চলাচলের জন্য রেখেছি। কারণ সেন্টমার্টিনে কিছু পর্যটক রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, ‘আগে সেন্টমার্টিন দ্বীপের ৯০ শতাংশ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন অধিকাংশ মানুষ পর্যটকদের ওপর নির্ভরশীল। পর্যটন ব্যবসায় করে তাদের জীবন-জীবিকা চলে। কিন্তু আগামী ২ দিনের মধ্যে দ্বীপে পর্যটকের আগমন বন্ধ হয়ে যাবে জেনে ইতিমধ্যে ৩০টির ও বেশি হোটেল-রেস্তোরাঁ ও শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে। এই নিষেধাজ্ঞায় সেন্টমার্টিনের ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।’

স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমদ জানান, ‘১০টি জাহাজের ধারণক্ষমতা ৩ হাজার ২০০ জন। এ হিসেবে পাঁচ মাসে দ্বীপ ভ্রমণে গেছেন ৪ লাখ ৮০ হাজার পর্যটক। মৌসুমের পাঁচ মাসে জাহাজগুলোতে টিকিট বিক্রি হয়েছে ২ লাখ ৯৩ হাজার। কিন্তু কাঠের ট্রলার ও স্পিডবোটে কতজন পর্যটক সেন্টমার্টিনে গেছেন, এ তথ্য জাহাজ মালিকদের কাছে নেই।’

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে সাধারণত মার্চের ৩০ তারিখের মধ্যে সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী জাহাজকে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু এবার কিছু পর্যটক সেন্টমার্টিনে ২ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন বলে দুদিন বাড়ানো হয়েছে।’

উল্লেখ্য, প্রতিবছর পর্যটন মৌসুম শুরু হলে সেন্টমার্টিনে পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে ১০টি জাহাজ। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এসব জাহাজ চলাচল বন্ধ রাখে স্থানীয় প্রশাসন।


এই ক্যাটাগরির আরো সংবাদ