শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শেবাচিমে কমেছে মৃত্যু ও শনাক্ত

বরিশাল ব্যুরো / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ রিপোর্টের নমুনা পরীক্ষায় ১.০৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২০ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। আজ শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী।
এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ৮২ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.০৯ ভাগ। এর আাগে প্রথমবারের মতো গত বুধবার রাতের নমুনা পরীক্ষার রিপোর্টে শূন্যভাগ করোনা শনাক্ত হয়। যা গত বছর ৮ এপ্রিল পিসিআর ল্যাব চালুর পর একটি রেকর্ড। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।

গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৫৫ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৪ জনের।


এই ক্যাটাগরির আরো সংবাদ