শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ

দর্পণ প্রতিবেদন / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় দেশের অভ্যন্তরীণ সব রুটে ২০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

রোববার (১১ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এই সময়েও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়। এক সপ্তাহের ঢিলেঢালা ‘লকডাউন’ শেষ হচ্ছে আজ। আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সেতুমন্ত্রী বলেন, দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ রোববার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে।

‘আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ