শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

২০২২ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দেশের ৮০ শতাংশ মানুষকে ২০২২ সালের আগস্টের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে ‘হোয়াইট হাউস বৈশ্বিক কোভিড সামিটে’ নিউইয়র্ক থেকে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন: বিশ্বের সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে সক্ষম উন্নয়নশীল দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনের সুযোগ দেওয়া উচিত।

করোনা পরবর্তী সময় নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আয়োজন ‘হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-নাইনটিন সামিট: এন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় করোনাকালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, ঝুঁকিপূর্ণ কর্মজীবীদের বিশেষ সুবিধা ও নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের সহযোগিতাসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

করোনা পরবর্তী ভবিষ্যতের জন্য নিজের তিনটি কর্মপরিকল্পনার কথা জানান সরকার প্রধান। ভাষণে তিনি করোনার ভ্যাকসিনকে ‘বৈশ্বিক জনস্বার্থ পণ্য’ ঘোষণার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ