শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

২০২২ সালের এসএসসি-এইচএসসিও হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ, তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশির ভাগ সময়ই ক্লাস করতে পারেনি।

তিনি বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সে ক্ষেত্রে কিছুটা পেছাবে। কতটা পেছাবে, এটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ, সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের দেশে পরপর দুই বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল।

তিনি আরও বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে, তা আমরা বলতে পারছি না। সে জন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।

২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করেই পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ