শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

১ কোটি ২০ লাখের বেশি ভ্যাকসিন নিবন্ধন

দর্পণ ডেস্ক / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

দেশে করোনা ভ্যাকসিন গ্রহণের নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ২০ লাখ ৭২ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিন গ্রহণের নিবন্ধনকারীর সংখ্যা জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ নিয়েছেন ১১৩ জন। ফাইজারের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১৩৮ জন।  গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন।

এখন পর্যন্ত মডার্নার প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে। গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন।

এখন পর্যন্ত  সিনোফার্মের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা চার হাজার ৫৪৭ জন।

অ্যাস্ট্রাজেনেকা-কোভিশিল্ডে ভ্যাকসিন নিয়েছেন এক কোটি ১১ লাখ আট হাজার ১১৯ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ