শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা পাবে একডোজ টিকা: শিক্ষামন্ত্রী

সজীব দেবনাথ, চাঁদপুর / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

সারাদেশে নয়, শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে করোনার একডোজ টিকা দেওয়ার সুযোগ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একডোজ টিকার জন্য যেকোনো কেন্দ্রে যাওয়া যাবে না। এক্ষেত্রে হয়তোবা শুধু সিটি করপোরেশন অথবা নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেওয়া হবে। সেই টিকা কখন এবং কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।

জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মতলব-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জার ওয়াদুদ টিপু।


এই ক্যাটাগরির আরো সংবাদ