শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

১২শ’ কোটি টাকা ছাড়িয়েছে শেয়ারবাজারের লেনদেন

বাণিজ্য ডেস্ক / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

বাংলাদেশের শেয়ারবাজারে সোমবার (৯ মে) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১ হাজার ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪২টি কোম্পানির। দরপতন হয়েছে ৭৭টি কোম্পানির। অপরিবর্তিত আছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

ডিএসইতে ১ হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনে লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ