শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

১১ বছর পর দেশে ফিরে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

আশেক এলাহী / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

জাকির হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১১’র লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চুরি মামলা হয়। এরপর থেকেই তিনি কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০০৯ সালে তিনি দুবাই চলে যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২০ সালে তিনি দেশে ফিরে নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকেন।

গ্রেফতার জাকির হোসেনকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ