শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিংসহ ভারতের অভ্যন্তরে নানা জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। 

এতে করে দেশের বাজারে সরবরাহ ঘাটতির কারণে পাথরের আরো দাম বাড়ার আশংকা করছেন ব্যবসায়ীরা। তেমনি বন্দর থেকে রাজস্ব আহরণ কমার আশংকা করছেন বন্দর কতৃপক্ষ।

শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য শুরু হলেও বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দর দিয়ে কোন ধরনের পাথর রফতানি করেনি ভারত। তবে ভারতীয় সিআ্যন্ডএফ এজেন্ট জানিয়েছেন চিপস পাথর লোড না হওয়ায় তা আজ ঢোকার সম্ভাবনা নেই তবে বোল্ডার পাথর রফতানি হবে।

ভারতের হিলির সিআ্যন্ডএফ এজেন্ট খোকন সরকার বলেন, পাথরের ট্রাক খুব বেশি আজ রফতানি না হওয়ার সম্ভাবনাই রয়েছে। কারণ পাথরের ট্রাক বিশেষ করে চিপস পাথর লোডিং হয়নি। তবে বন্দর দিয়ে বোল্ডার পাথর রফতানি হবে শুধুমাত্র চিপস পাথর লোডিং না হওয়ায় সেটি আজ রফতানি নাও হতে পারে। ওভারলোডিং ও চার্জ নিয়ে কিছু একটা সমস্যা রয়েছে সেটির সমাধান হয়ে গেলে তারপরে চিপস পাথর লোডিং শুরু হলে বাংলাদেশে রফতানি শুরু হবে। তবে কখন হবে সেটির কোন নির্দিষ্ট সময় বলা যাচ্ছেনা।

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ভারত রফতানির বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরিণ বিষয়। তারপরেও আমরা এ বিষয়টি নিয়ে ভারতীয় রফতানিকারক আ্যসোসিয়েশেনর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পার্কিংয়ে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে যা পাথর রফতানিতে মূল সমস্যা সেই সাথে ওভারলোডিং এর সমস্যাটিও রয়েছে। পূর্বে পার্কিংয়ে প্রবেশে প্রতিটি ট্রাকে যে ১শ টাকা করে নিতেন এখন সেটি বাড়িয়ে ৪শ টাকা হয়েছে। সেই সাথে পার্কিংয়ে ট্রাক হল্টেজ অবস্থায় থাকলে সারাদিন ৩০ টাকা করে দিতে হতো এখন সেটি বাড়িয়ে ঘন্টায় ৫০ টাকা করে নির্ধারন করেছে।

তিনি আরও বলেন, এ বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভারতীয় রফতানিকারক আ্যসোসিয়েশন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে এ বিষয়ে আলোচনা স্বাপেক্ষে তারা তাদের সিন্ধান্ত জানাবেন। যদি সুরাহা হয়ে যায় তাহলে আবারো পূর্বের ন্যায় বন্দর দিয়ে পাথর প্রবেশ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। পাথরের ট্রাক ১৫ টনের বেশি আনা যাবে না। যা পাথর আমদানির জন্য সমস্যা। বেশি পরিমান পাথর ট্রাকে না আসলে পরিবহন খরচ নিয়ে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়বেন। আর ভারত থেকে যদি পাথর আমদানি না হয় তাহলে দেশে পাথরের দাম স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এতে করে আমাদের দেশে যে উন্নয়নমুলক কর্মকাণ্ড চলছে সেগুলোর উপরে প্রভাব পড়বে বলে মনে করছি আমরা। আমরা এ বিষয়ে ভারতীয় রফতানিকারকদের সাথে বার বার যোগাযোগ করছি যাতে করে এটি দ্রুত সমাধান করে পাথর রফতানি স্বাভাবিক করা হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পূর্বে ১শ থেকে ১শ ২০ ট্রাক পাথর আমদানি হলেও গত সপ্তাহ থেকে পাথরের আমদানি ৫০/৬০ ট্রাকে দাড়িয়েছে। তবে আজ শনিবার এখন পর্যন্ত বন্দর দিয়ে কোন পাথরের ট্রাক প্রবেশ করেনি। এতে করে সরকার যেমন তার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি বন্দর কর্তৃপক্ষ তাদের যে দৈনন্দিন আয় রয়েছে সেটি থেকে বঞ্চিত হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ