শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

হিলিতে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

‘স্থলপথে বাণিজ্য বৃদ্ধি দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি’ এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সাথে স্থলবন্দর সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় বন্দরের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে বন্দর থেকে শত শত কোটি টাকা রাজস্ব দিলেও হিলি স্থলবন্দরের সড়কগুলো খুবই জরাজীর্ণ তাই বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সড়কগুলো চার লেনে উন্নিতকরণসহ বন্দরের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের দাবি জানান।

এরপরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

এসময়ে সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান, বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, পানামা হিলি পোর্ট লিংকের ম্যানেজার অশিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ