শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

হাসিনাকে ফেরত এনে বিচার করা হবে: ড. ইউনূস

দর্পণ ডেস্ক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে।  

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। সেখানে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তিনি। তার এই আচরণকে অবন্ধুসুলভ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে। ওই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করেছে পিটিআই।

ঢাকায় তার সরকারি বাসভবনে বুধবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থি হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয়।

ড. ইউনূস বলেন, “হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না। কারণ আমরা তাকে বিচারের জন্য দেশে ফেরত আনতে চাই। তিনি মাঝে মাঝে সেখান থেকে কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন, মানুষও বিষয়টি ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন, যা কেউই পছন্দ করছে না।”

এই বক্তব্যে ড. ইউনূস সম্ভবত ১৩ আগস্ট হাসিনার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘ন্যায়বিচার’ দাবি করেন এবং সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িতদের শাস্তির আহ্বান জানান।

ড. ইউনূস পিটিআইকে বলেন, “এটি আমাদের বা ভারতের জন্য ভালো নয় এবং এটি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে।”

হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে স্পষ্ট করেছে কিনা জানতে চাইলে ড. ইউনূস বলেন, “মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত।”

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, “সবাই বিষয়টি বোঝে। আমরা দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ; তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি স্বাভাবিক নিয়মে ভারতে যাননি; জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন।”

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায়বিচারের জন্য হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “‘হ্যাঁ, তাকে (হাসিনাকে) ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন, তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ