শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি আরও ৫০ রোগী ডেঙ্গু রোগী

ঢাকা ব্যুরো / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০ রোগী। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৮ ও ঢাকার বাইরের হাসপাতালে ৩২ জন রয়েছেন।

বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৫৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০১ ও বেসরকারি হাসপাতালে ৫৪ জন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৫০ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে পাঁচজন এবং বেসরকারি হাসপাতালে ১৩ জন রয়েছেন। আর ৩২ জন ভর্তি রয়েছেন ঢাকার বাইরের হাসপাতালে।

রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ইএমআইএস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর) পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৮ হাজার ১৭৭ জনে দাঁড়িয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯১৯ জন।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩, এপ্রিলে তিন, মেতে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮, নভেম্বরে তিন হাজার ৫৬৭ এবং ১৯ ডিসেম্বর পর্যন্ত ৯৫৫ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ১০১ জনের মধ্যে- জুলাই ১২, আগস্ট ৩৪, সেপ্টেম্বরে ২৩, অক্টোবর পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়। আর নভেম্বর সাতজন এবং ১৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ