শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

হার্টের জন্য উপকারী আতাফল

হেলথ ডেস্ক / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

আতাফলের রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। এই ফলটি শরীফা এবং নোনা নামেও পরিচিত। হৃৎপিন্ড আকৃতির আতাফলের ভিতরে বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশ খাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা জাতীয় খাদ্য উপাদান। এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামও আছে আতাফলে। বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে বাজারে আসে আতা। এই ফলটি খেতে পারলে হৃদরোগসহ শরীরের আরও কয়েকটি ক্ষেত্রে উপকার পাওয়া যায়।

এবার আতাফলের খাদ্যগুণ সম্পর্কে জানা যাক…

হৃদরোগীদের জন্য উপকারী
হার্টে যাদের সমস্যা রয়েছে তারা আতাফল খেলে উপকার পাবেন। কারণ এতে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ভিটামিন সি। যা হার্টের জন্য খুবই উপকারী। তাই হার্টকে সুস্থ রাখতে আতাফল অবশ্যই খাবেন।

হজমশক্তি বৃদ্ধি করে
অনেকে মনে করেন, আতাফল খেলে ওজন বাড়ে। এটি কিন্তু একদমই ভুল ধারণা। আতাফল গ্যাস, অম্বল, বদহজম থেকে দূরে রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন বি সিক্স। যা হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

ক্লান্তি দূর করে আতা
ফার্টিলিটি বৃদ্ধিতেও কাজে লাগে আতাফল। প্রচুর আয়রন থাকে এই ফলে। যা ক্লান্তি দূর করতে দারুণভাবে কাজ করে। চামড়া, দৃষ্টিশক্তি, মস্তিষ্কের উন্নতি ও ক্যান্সার প্রতিরোধ করে আতাফল।

ডায়াবেটিস রোগীরা আতাফল খাবেন না
আতাফলের গ্লাইসেমিক ইনডেক্স ৫৪। এই কারণে ডায়াবেটিস রোগীদের শরীরে আতা বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই কোনভাবেই ডায়াবিটিস রোগীদের আতাফল খাওয়া চলবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ