শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

হামুনের প্রভাবে পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল থেকে উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়ায় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর সমুদ্রগামী মাছধরা ট্রলারগুলো ইতোমধ্যে কুয়াকাটার অদূরে খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। বাতাস থেমে থেমে চলছে। ঘূর্ণিঝড়টি আজ সকাল নয়টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো।

তাই পায়রা ও চট্রগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় আজ মঙ্গলবার দুপুর ১২টায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরি সভা করেছে। সেখানে জানানো হয় হামুন মোকাবেলায় কলাপাড়া উপজেলায় ১৫০টি সাইক্লোন সেল্টার, ২০টি মুজিব কিল্লা, ৩০১৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদের মধ্যে তেমন কোন উদ্বেগ লক্ষ্য করা যায়নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ