শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট কার্ড বিতরণ 

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের রেজাল্ট কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার আট নং বাগাদি ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমীন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমদ কাজল।

হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা মীম আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর পৌর কমিটির সদস্য সচিব, শ্রমিকদল নেতা ফরিদ আহমেদ মোস্তান , সাংবাদিক মনির হোসেন সজিব। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন চৌরাস্তা বাজারের ব্যবসায়ী এবং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন সম্পাদক তাহের হোসেন কবিরাজ ও শাহাবুদ্দিন আহমেদ সহ অনেকে।

অনুষ্ঠান শেষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ও অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ সৈয়দ আহমেদ কাজল সহ অন্যান্য। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র হাসিবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর হাসপাতালে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমেদ কাজল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক ও চৌরাস্তা বাজারের ব্যবসায়ী বিএনপি নেতা তাহের হোসেন কবিরাজ।

এছাড়া উক্ত দুই অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথাগুলি এই ছোট ছোট শিশুদেরকে জানাতে হবে এবং এর প্রজন্ম নতুন বাংলাদেশ কিভাবে করলো সে ব্যাপারে তারা জেনে আগামী বাংলাদেশ নির্মাণে তাদের ভূমিকা রাখবে আমি এ আশা করি।

তিনি আরো বলেন, আমার চাঁদপুরে অনেক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু এই বিদ্যালয়টি সবচেয়ে ভালো মনে হয়েছে , ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের পড়ালেখার যে আগ্রহ তা বাস্তবে দেখে গেলাম স্কুলটি ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর এবং ঢাকার যে সমস্ত স্কুল আছে ওই সমস্ত স্কুলের নেয় হাজী লোকমান পাবলিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়ালেখার মান অন্য অঞ্চলের সে অনেক ভালো আমি দেখেছি। আমি এই প্রতিষ্ঠানের প্রধান রোকনুজ্জামান রোকনকে বলবো যেন এই স্কুল জেলার শ্রেষ্ঠ স্কুল হয় সেভাবে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান এগিয়ে নেওয়ার জন্য। আপনি যেরকম পরিপাটি ভাবে বাইরে থাকেন সেভাবে এই স্কুলটিও সেই ভাবে পরিবারটি রাখবেন তাহলে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা একদিন দেশের উচ্চস্থানে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি এই স্কুলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি এবং প্রশাসনের প্রয়োজন যদি হয় কোন কাজে লাগে আমাকে আপনারা জানাবেন আমি এই স্কুলের ভালো কাজে শরিক হওয়ার চেষ্টা করব।


এই ক্যাটাগরির আরো সংবাদ