শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

হাজীগঞ্জ-শাহরাস্তিতে নির্বাচিত ২১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

মোসাদ্দেক হোসেন / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

শপথ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনাদের প্রতি আমার এবং জনগণের প্রত্যাশাও অনেক। কে ভোট দিয়েছে কে দেই নাই তার দিকে না তাকিয়ে সকলকে এক সাথে নিয়েই আপনাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সকল মেম্বারদের একই চোখে দেখবেন। বিশেষ করে মহিলা মেম্বারদের। গ্রাম আদালতের মাধ্যমে আপনারা মামলা নিষ্পত্তি করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করলে গ্রামের সাধারণ মানুষদের কষ্ট করে শহরে আসতে হবে না। আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে। জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদ দেওয়ার ব্যাপারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যারা আপনাকে ভোট দিয়েছে তারা যেন আপনার প্রকৃত সেবাটি পায়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, কালচো উত্তর এর মানিক হোসেন প্রধানিয়া, রাজশ্রী উত্তর এর মো. মোশারেফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদী হাসান। পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি বিমল চন্দ্র দে।


এই ক্যাটাগরির আরো সংবাদ