শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

হাজীগঞ্জ বড়কূল পূর্ব ইউপি চেয়ারম্যানের উঠান বৈঠক

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ ৬নং বড়কূল (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রায়চোঁ ভূঁইয়া বাড়ীর বালুর মাঠে এ উঠান বৈঠক হয়। সাবেক ছাত্র নেতা কাউছার হামিদের পরিলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া।

অনুষ্ঠানে বড়কূল পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী বলেন, বর্তমান সরকারের যত উন্নয়ন তা সমহারে আমার পরিষদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৌছে দেওয়ার চেষ্টা করেছি। ইউনিয়নের রাস্তা, ঘাট, ব্রিজ, কালভাটসহ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সকল উন্নয়নের আপনাদের সেবক হয়ে কাজ করার চেষ্টা করেছি। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আপনাদের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা দিয়ে যদি আবারো আমাকে আপনাদের সামনে পাঠায় তাহলে আমি বাকী কাজ সম্পন্ন করে এই ইউনিয়নকে আধুনিক জনসেবায় পৌচে দেওয়ার চেষ্টা করবো। তাই অতিতের কাজের মূল্যায়ন চেয়ে আগামিতে আপনাদের সেবায় যেন করে যেতে পারি এ জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাই।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ডের সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ